রেজাউল করিম,ফরিদপুর জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
ফরিদপুরে তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুলের উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনটি ছিল আবেগঘন ও সাড়ম্বরে ভরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদায়ী জেলা প্রশাসক উপস্থিত থাকেন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ফরিদপুর লেডিস ক্লাবের সভাপতি তামান্না ফেরদৌসী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব রহমান আকাশ।
অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার দায়িত্বকালীন বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের দিকগুলো তুলে ধরেন। তারা বলেন, তার নেতৃত্বে জেলার প্রশাসনিক কার্যক্রমে গতি এসেছে এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
বক্তারা তার কর্মনিষ্ঠা, সততা ও মানবিক গুণাবলীর প্রশংসা করে ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্য কামনা করেন। একই সঙ্গে তার অবদানের কথা স্মরণ করে তাকে কৃতজ্ঞতার সঙ্গে বিদায় জানান।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি ছিল আন্তরিকতা ও শ্রদ্ধায় ভরপুর, যা উপস্থিত সবার মনে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬