সেক মোহাম্মদ আফজাল
বিশেষ প্রতিনিধি
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নাড়ুয়াহাটি (শংকরপাশা) প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মে শুক্রবার বিকেলে মাদক বিক্রি, সেবন,মাদকদ্রব্য পরিবহন এবং বিভিন্ন রকমের জুয়া বন্ধের লক্ষ্যে সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদক বিরোধী আলোচনা সভা মোঃ সেলিম শেখের সভাপতিত্বে ও মোঃ রাকিব আল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার এস আই মুজাহিদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জাসাস এর নগরকান্দা উপজেলা আহবায়ক মোঃ জহিরউদ্দিন চোকদার লুলু, মোঃ খায়রুজ্জামান মোল্লা টিটু, দিশান আহমেদ ফয়সাল।
মাদক বিরোধী সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন মাদকের বিরুদ্ধে কঠোরভাবে দমনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যারা মাদক কারবারি ও মাদক সেবন করে এবং যারা সরবরাহ করে তাঁদের কেউ রেহাই পাবেনা সরকার মাদক, জুয়া, বাল্যবিবাহ ইভটিজিং সহ যে কোন ধরনের সামাজিক, রাষ্ট্রীয় অসৎ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্য বলেন, আপনার গ্রামে এবং এলাকায় কারা মাদক বিক্রি, সেবন করে আপনারা আমাদের তালিকা দিবেন আমরা তাদেরকে শক্ত হাতে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্হা করবো।
বিশেষ অতিথি জহিরউদ্দিন চোকদার লুলু বলেন, মাদক বিক্রি বন্ধ করতে হলে এলাকার সকলকে উদ্যোগী হতে হবে আপনারা যদি মাদক কারবারিকে ধরতে সাহস না পান আমাকে এবং থানা পুলিশের সহযোগিতা নিবেন, আপনাদের সহযোগিতা পেলে পুরো ডাঙ্গী ইউনিয়ন কে মাদক মুক্ত করতে পারবো।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, খায়রুজ্জামান মোল্লা টিটু, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইয়াকুব আলী, ডাঙ্গী ইউনিয়ন তরুণ প্রজন্ম সংগঠনের সভাপতি রাইসুল ইসলাম, ইউপি সদস্য কিচলু আহমেদ, শাজাহান মাতুব্বর, ওয়াদুদ সরদার, আশরাফুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬