মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
লেবাননের রাজধানী -এ ইসরাইলি বোমা হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি দিপালীর মরদেহ শুক্রবার (৮ মে) সকালে র চর হাজীগঞ্জে তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত দিপালী চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় কয়েক বছর আগে তিনি লেবাননে পাড়ি জমান। সেখানে তিনি গৃহকর্মীর কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
জানা যায়, গত ৮ এপ্রিল বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তা (কফিল) পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরাইলি বোমা হামলায় নিহত হন দিপালী। একই হামলায় তার কফিল ও পরিবারের আরও কয়েকজন সদস্য প্রাণ হারান।
বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দিপালীর মরদেহ দেশে পাঠানো হয়। শুক্রবার সকালে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, পরিবারের মুখে হাসি ফোটাতেই বিদেশে গিয়েছিলেন দিপালী। কিন্তু তার এমন মর্মান্তিক মৃত্যু সবাইকে শোকাহত করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬