নিজস্ব প্রতিবেদক
সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। সভায় জানানো হয়, আগামী পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৭টায় ফরিদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে কোনো সমস্যা দেখা দিলে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করা হবে।
সভায় ঈদ উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল—অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা এবং কোরবানির পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।
এছাড়া কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে পৌরসভাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহিদ হোসেন, সিভিল সার্জন মাহমুদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইলিয়াছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লা, জামিয়া ইন্দাদুল উলুমের মুহতামিম মো. শামসুল হক, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম কমিটির নেতৃবৃন্দ এবং বাস মালিক সমিতির প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬