নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন রাজবাড়ী জেলার কতোয়ালী থানার উত্তর দৌলতপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আইয়ুব আলী। তিনি রাজবাড়ী সদর থানার মামলা নং-১৪/১৬ এর অস্ত্র আইনের ১৯(এ) ধারার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬