রেজাউল করিম, বিশেষ প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমাজসেবিকা নাসিমা খাতুন।
তিনি দীর্ঘদিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে উপ-পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্বশীল পদে সুনামের সহিত চাকরি করেছেন। চাকরি জীবনের পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করেন। এছাড়াও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও ফরিদপুর পৌরসভা এলাকার ১৪ নং ওয়ার্ড হাড়োকান্দি গ্রামে তিনি ৭ শতাংশ জমির উপর শিশু ও নারী শিক্ষার্থীদের জন্য মারকাযুল বুহূস লিল ফুনূনীল ইসলামিয়া লিল্লাহ বোর্ডিং ওয়াকফ করে দিয়েছেন।
স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, যোগ্য ও একনিষ্ঠ সমাজসেবিকা হিসেবে পরিচিত। তরুণ প্রজন্মের কাছেও তিনি আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত।
এক প্রশ্নের জবাবে নাসিমা খাতুন বলেন, “চাকরি জীবনে থেকেও আমি মানুষের সেবা করার চেষ্টা করেছি। এখন জীবনের বাকি সময়টুকুও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। বিশেষ করে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আগামী দিনে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে।”
তিনি আরও বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। পবিত্র ঈদুল আজহা সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও আনন্দ বয়ে আনুক।”
সবশেষে তিনি ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬