নাজমুল হুদা বাশার, ফরিদপুর প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামের হলরুমে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩টা ৩০ মিনিটে আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রায় ১১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফরিদপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের অসহায়দের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, মানবিক ও সামাজিক উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। তিনি অসহায় মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন ফরিদপুর মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক। সার্বিক তত্ত্বাবধানে ছিল “অসহায়দের জন্য যুব তহবিল (অযুত)”।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, দুধ, সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। ঈদ উপহার পেয়ে অসহায় পরিবারগুলোর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা উচিত।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬