নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :
ফরিদপুর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশের জন্মদিন উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে।
আজ শুক্রবার (২৯ মে ২০২৬) সন্ধ্যা ৭ ঘটিকার সময় ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং সিনিয়র সহ-সভাপতি পার্থ প্রতিম ভদ্র জেলা পরিষদ প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশের নিজ বাসভবনে উপস্থিত হয়ে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মোঃ আফজাল হোসেন খান পলাশ একজন মানবিক, সৎ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে ফরিদপুরবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়। তিনি দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়ন, মানবকল্যাণ ও সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে ফরিদপুর জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নতুন গতি পেয়েছে বলেও তারা উল্লেখ করেন।
ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করেন। এ সময় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করে জেলা পরিষদ প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সবাই মিলে তাঁর জন্মদিন উপলক্ষে শুভ কামনা করেন এবং স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬