ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী গাজী আব্দুল হকের ইন্তেকাল ফরিদপুরে অম্বিকাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও কমিটি গঠন  শিবচরে মেধার জয়জয়কার: ইকরা একাডেমীক কোচিং সেন্টারের ৪ শিক্ষার্থীর অনন্য সাফল্য জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক

তীব্র তাপদাহে পথচারীদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট: ভাঙ্গা রাস্তার মোড়ে পানি ও হাতপাখা বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে

oplus_2

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর

সারাদেশের ন্যায় ফরিদপুরেও চলমান তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও হাতপাখা বিতরণ করা হয়। এ সময় রোদের তীব্রতা উপেক্ষা করে স্বেচ্ছাসেবকরা সাধারণ মানুষের হাতে পানি ও হাতপাখা তুলে দেন।

এ ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী মোঃ সামিউর রহমান জোহান, মোঃ হাসান ঠাকুর, রাব্বি আহমেদ সৈকত এবং আব্দুর রহমান। তারা জানান, তীব্র গরমে বাইরে চলাচলকারী মানুষের কিছুটা স্বস্তি দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পানি ও হাতপাখা পেয়ে পথচারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন জনকল্যাণমূলক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তারা বলেন, প্রচণ্ড গরমে এই ধরনের সহায়তা মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং প্রশংসনীয়।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াবে।

মানবসেবার এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তীব্র তাপদাহে পথচারীদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট: ভাঙ্গা রাস্তার মোড়ে পানি ও হাতপাখা বিতরণ

আপডেট সময় : ০৬:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬