ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী গাজী আব্দুল হকের ইন্তেকাল ফরিদপুরে অম্বিকাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও কমিটি গঠন  শিবচরে মেধার জয়জয়কার: ইকরা একাডেমীক কোচিং সেন্টারের ৪ শিক্ষার্থীর অনন্য সাফল্য জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তার, এমপি বাবুলের অভিনন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসিনা আক্তার 

জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার (মহিলা) হিসেবে নির্বাচিত হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জন্য গৌরব বয়ে এনেছেন ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নিবেদিতপ্রাণ স্কাউটার চম্পা আক্তার।

শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান, কাব স্কাউট কার্যক্রমে দক্ষ নেতৃত্ব প্রদান এবং শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মানজনক অর্জন লাভ করেন।

চম্পা আক্তারের এ সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শিক্ষকদের এমন সাফল্য দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

এদিকে চম্পা আক্তারের এ অর্জনে ভাঙ্গা উপজেলার শিক্ষা অঙ্গনসহ সমগ্র ফরিদপুর জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বাংলাদেশ স্কাউটসের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার এ সাফল্য ভবিষ্যতে কাব স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। :::

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তার, এমপি বাবুলের অভিনন্দন

আপডেট সময় : ০৬:৫৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬