
শনিবার (১৪ জুন ২০২৬) পরিচালিত এ কার্যক্রমে অংশগ্রহণ করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ খালিদ হাসান এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ জুবায়ের আল-সিদ্দিকী। তারা কালুখালী বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত ডিজিটাল স্কেল পরীক্ষা করে যথাযথ যাচাই ও স্ট্যাম্পিং সম্পন্ন করেন।
বিএসটিআই সূত্রে জানা যায়, বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে স্বচ্ছতা বজায় রাখা এবং সঠিক ওজন নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের এ ধরনের যাচাই ও স্ট্যাম্পিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬