সেখ মোহাম্মদ আফজাল হোসেন ব্যুরো চীফ
"আর কোনো দিন মাদকদ্রব্য সেবন, বিক্রি করবো না, যদি করি তাহলে আপনারা যে শাস্তি দেন তাহা আমি মাথা পেতে নিব" এমন প্রতিজ্ঞা করলেন আলোচিত মাদক সম্রাট আলমগীর ও তার স্ত্রী বাচেনা বেগম।
১৭ জুন বুধবার বিকেল ৫ টায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমার কৃতি সন্তান বাংলাদেশ বিমান বাহিনীর (অবঃ) মোঃ হাবিব মৃধা সহ উপস্থিত সচেতন নাগরিক বৃন্দের উপস্থিতিতে
মাদক সম্রাট আলমগীর এবং তার স্ত্রী বাচেনা বেগম বলেন, আমরা ভবিষ্যতে আর কোন দিন মাদকদ্রব্য সেবন, বিক্রি করবো না এবং আমার বাড়ীতে মাদকের জন্য কেউ আসলে আমি আপনাদেরকে অবহিত করবো এবং ধরিয়া দিব।
আলমগীর এবং তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রি, সেবন করে আসছিল এলাকার মাদকসেবীরা খুব সহজেই মাদকদ্রব্য ক্রয় করে সেবন করতো।
এলাকার কিশোর, যুবক যখন মাদকের ভয়ানক ছোবলের দিকে যাচ্ছে তখনই তালমা
ইউনিয়নের সকল শ্রেণী পেশার লোকজন মাদকের বিরুদ্ধে কঠোরভাবে দমনের লক্ষ্যে প্রশাসনের মাধ্যমে গত ৩১ মে মাদক বিরোধী সচেতনতা ও আলোচনা সভা করে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা,মাদক সেবীদের বিভিন্ন রকমের উপদেশ ও কিছু উত্তম মাধ্যম দিয়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ব্যপারে বিমান বাহিনীর (অবঃ) কর্মকর্তা মোঃ হাবিব মৃধা বলেন, আমরা তালমা বাসী মাদকের বিরুদ্ধে কঠোরভাবে আন্দোলন নেমেছি শুধু তালমা নয় পুরো নগরকান্দা উপজেলাকে মাদক মুক্ত করতে সকলকে নিয়ে অভিযান অব্যহত রাখবো, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিরো টলারেন্স বাস্তবায়ন করতে যে পদক্ষেপ নিয়েছে আমরা তার সহযোগিতা করবো।
মাদক বিক্রেতা আলমগীরের বাড়ীতে গোপনীয় ভাবে প্রবেশের সাঁকোটিও সকলে মিলে ভেঙ্গে দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬