মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
ফরিদপুরের কানাইপুরে স্কুল অ্যান্ড কলেজ গেটের পাশে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।
কে বা কারা নবজাতকটির মরদেহ সেখানে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে এবং দায়ীদের শনাক্তে কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬