সেক মোহাম্মদ আফজাল
ব্যুরো চীফ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী বাজার,ভবুকদিয়া বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নাশকতামূলক কোন কর্মকান্ড না করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার ২৩ জুন সকালে নগরকান্দা উপজেলার জাসাসের আহ্বায়ক ও তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ জহির উদ্দিন চোকদার লুলু-এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের দাবির পক্ষে বক্তব্য তুলে ধরেন।
মিছিলে নেতৃত্ব দান কারী মোঃ জহিরউদ্দিন চোকদার লুলু বলেন "দেশ যখন উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখনই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর নামে আওয়ামী কিছু নেতারা শান্তি শৃঙ্খলা নষ্ট করার পায়তারা করছে, তারা যাতে বাংলাদেশের উন্নয়নের ধারা ব্যহত না করতে পারে সে লক্ষে ডাঙ্গী ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার লোকজন সচেতন হয়ে মাঠে আছি এবং থাকবো"
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬