রেজাউল করিম, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা পুলিশের কেন্দ্রীয় রোলকল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ রোলকলে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
রোলকল চলাকালে পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান এবং দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং জনসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্রের নানা সমস্যা ও বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অন্যান্য সমস্যাও দ্রুত সমাধানের আশ্বাস দেন।
কেন্দ্রীয় রোলকলে ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬