মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিলন রায় (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় ২৮ জুলাই ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে পত্নীতলা থানাধীন আগ্রাদ্বিগুন-সাপাহার সড়কের ভেড়িয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মিলন রায় পত্নীতলা উপজেলার দিবর ধোয়াপাড়া গ্রামের মৃত রামকমল রায়ের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬