মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর ধামইরহাট থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজার বিএনপি অফিসের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোছা. লাইলী বেগম (৩৫) ও মো. হাসান আলী (৩০)। তারা উভয়েই নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) গ্রামের বাসিন্দা। তাদের পিতা হাফিজুর রহমান এবং মাতা মোছা. হাসিনা বেগম।
পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬