ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মোট চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি উপভোগ করার জন্য উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় অভিযান: ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক বিপ্লব কুমার দাস

ফরিদপুর সদর ও মধুখালী উপজেলায় সংগঠিত পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে ইজিবাইক’র ধাক্কায় মোটরসাইকেলসহ তিন আরোহী সড়কের ওপরে পড়ে যায়। এসময় দ্রুতগামী বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়। আহত হন অপর দুই আরোহী। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের নাম সুয়াদ। একই উপজেলার হাট গোবিন্দপুরের মো. মিজানুর রহমানের পুত্র।

এর আগে ফরিদপুর মেডিকেল ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে ব্যাটারিচালিত অটো রিকশার ধাক্কায় আনোয়ার হোসেন (৬০) নামে এক বৃদ্ধ গুরুত্বর জখম হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে মারা যান তিনি। সে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম ডাকঘরের চানড়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

এদিকে, ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোছা. আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নি/হ/ত হয়েছেন। তিনি উপজেলার মাছকান্দি গ্রামের মৃত এলাহি শেখের স্ত্রী। সোমবার বিকেলে উপজেলার মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় আমেনা বেগম মোটরসাইকেল ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিপ্লব কুমার দাস
০৩/০৮/২৬ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

আপডেট সময় : ০৬:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬