ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার, ফরিদপুর:

ফরিদপুর সদর উপজেলার ভোমরাকান্দী গ্রামের দিনমজুর মোঃ নুরুল ইসলাম প্রায় ৩০ বছর ধরে একটি বসতভিটার মালিকানা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তার অভিযোগ, স্থানীয় মোঃ লুৎফর মৌলভীর কাছ থেকে মৌখিকভাবে ৫.৫০ শতাংশ জমি ক্রয় করে মূল্য পরিশোধ করলেও আজ পর্যন্ত জমির দলিল পাননি।

নুরুল ইসলামের দাবি, তৎকালীন জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি ক্রয় সম্পন্ন হয়েছিল। পরে লুৎফর মৌলভী বারবার দলিল করে দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।

প্রায় ১০ বছর আগে লুৎফর মৌলভীর মৃত্যুর পর তার তিন ছেলে বাবার দাফন শেষে জমি লিখে দেওয়ার অঙ্গীকার করেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বর্তমানে উল্টো ওই জমি নিয়ে তার বিরুদ্ধে উচ্ছেদের মামলা করা হয়েছে বলে দাবি করেন নুরুল ইসলাম।

প্রতিবেশীরা জানান, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করছেন এবং জমি ক্রয়ের বিষয়টি এলাকাবাসীর জানা। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দিনমজুর নুরুল ইসলামের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে লুৎফর মৌলভীর উত্তরাধিকারীদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম

আপডেট সময় : ০৩:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬