রিপোর্টার: তুহিনুর রহমান আনোয়ার
ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কানাইপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে কানাইপুর হাইস্কুল সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কামরুল হাসানের লেপ-তোষকের দোকান ও লিটন দাসের ফসলি বীজ-কীটনাশকের দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দোকান মালিকদের দাবি, এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬