মোঃ সরোয়ার হোসেন ফরিদপুর প্রতিনিধি ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ফরিদপুর পৌরসভার সম্মেলন কক্ষে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেন। ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। পৌরসভার উদ্যোগে এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এলাকার মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি তুলে দেন ফরিদপুর পৌরসভার প্রশাসক জনাব মোঃ ইলিয়াছুর রহমান।
পৌরসভা সূত্রে জানা যায়, ১৮৫ বছরের ইতিহাসে প্রথম আয়োজিত এই শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বাছাইকৃত ১১ জন মেধাবী শিক্ষার্থীকে এই বিশেষ সম্মাননা ও বৃত্তি দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক বলেন, "পৌরসভার মূল কাজ কেবল রাস্তাঘাট বা অবকাঠামো উন্নয়ন নয়, একটি সুশিক্ষিত ও মেধাভিত্তিক সমাজ গড়ে তোলাও আমাদের অন্যতম দায়িত্ব। ১৮৫ বছরের ইতিহাসে এই প্রথম উদ্যোগ নেওয়া হলেও, আমরা বিশ্বাস করি এটি ফরিদপুরের শিক্ষানুরাগী তরুণদের নতুন আলো দেখাবে।"
অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আসাদুজ্জামান, হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সহকারী প্রকৌশলী সৈয়দ মোঃ আশরাফ, নগর পরিকল্পনাবিদ মোঃ আবু বক্কর সিদ্দিক, বিদ্যুৎ প্রকৌশলী শরিফুল হাসান এবং যান্ত্রিক প্রকৌশলী এস. এম. রফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃত্তিপ্রাপ্ত ১১ জন শিক্ষার্থী, তাঁদের আনন্দিত অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগন বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬