ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা

মেজর জেনারেল (অবঃ) সি.আর.দত্ত বীর উত্তম ছিলেন সৃজনশীল ও সাহসী বাঙালি চট্টগ্রাম দক্ষিণ জেলা ঐক্য পরিষদের স্মৃতিচারণ সভায় বক্তারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

এদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে নিজ নিজ অধিকার রক্ষাকল্পে মেজর জেনারেল (অবঃ) সি.আর. দত্ত বীর উত্তম বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করে সংখ্যাগুরু-সংখ্যালঘু ভেদাভেদ ভুলে দেশপ্রেম লালনসহ মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে এদেশকে অসাম্প্রদায়িক হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন।

গত ২৯ আগস্ট  বেলা ০৫ টায় আন্দরকিল্লাস্থ ঐক্য পরিষদ কার্যালয়ে কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি তাপস হোড়ের সভাপতিত্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রয়াত প্রতিষ্ঠাতাত্রয় মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম, ভদন্ত বোধিপাল মহাথের, মি.টি. রোজারিও স্মরণে স্মৃতিচারণ সভায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার সাংবাদিক বাসুদেব ধর উপরোক্ত কথাগুলো বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ন্যাপ চট্টগ্রামের আহ্বায়ক মিটুল দাশগুপ্ত ও  বক্তৃতা করেন সাগর মিত্র, সাজীব বৈদ্য, অ্যাড. প্রশান্ত চক্রবর্তী, প্রণব দাশগুপ্ত, রাখাল নাথ, অ্যাড. সুমন সরকার, গৌতম দাশ, দিলীপ ঘোষ দীপু, মিসেস রুনু দাশ, সাংবাদিক সৈকত দাশ ইমন, অনুপ দাশ, রূপক শীল, দেবাশীষ দাশ নয়ন, উৎপল বড়ুয়া, সাজীব দত্ত, সৈকত পালিত রাসেল, অ্যাড. বাপ্পা ঘোষ, অনিরুদ্ধ দাশ, বিধান চৌধুরী শিবু, শাবলু মিত্র, সম্পদ দাশ, প্রবীণ দাশ সুমন, নারায়ণ বোস, রাজীব শীল, নয়ন শর্মা, বাসু নন্দী, অমল সেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে তাপস হোড় বলেন বর্তমান অস্থিরতার সময়ে প্রয়াত মেজর জেনারেল সি.আর.দত্ত, ভদন্ত বোধিপাল মহাথের, মি.টি. রোজারিও’র মত নিবেদিত প্রাণ, সাহসী ও উদার মন – মানসিকতার লোকের বড় দরকার ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মেজর জেনারেল (অবঃ) সি.আর.দত্ত বীর উত্তম ছিলেন সৃজনশীল ও সাহসী বাঙালি চট্টগ্রাম দক্ষিণ জেলা ঐক্য পরিষদের স্মৃতিচারণ সভায় বক্তারা

আপডেট সময় : ০৪:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫