সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে কৃষ্ণনগর ইউনিয়নে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

পার্থ প্রতিম ভদ্র- ক্রাইম রিপোটারক্রাইম রিপোটার
ফরিদপুরে কৃষ্ণনগর ইউনিয়নে পানিতে ডুবে সোহাগ শেখ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।গতকাল সোমবার বিকাল অনুমান পাঁচটায় উক্ত কিশোর সোহাগ শেখ (১২) পিতা:মিরাজ শেখ সাং:কৃষ্ণনগর থানা: কোতোয়ালী জেলা: ফরিদপুর ২/৩ জন বন্ধুদের সাথে কৃষ্ণনগর ইউনিয়ন বাটিকামারি বিলে মাছ ধরতে গেলে সে পানিতে ডুবে যায়।
তার বন্ধুরা ডাক চিৎকার দেয় এবং সোহাগ কে উদ্ধারের চেষ্টা কোরে ব্যর্থ হয়। আজ মঙ্গলবার সকাল ৮, টার দিকে ঐ বিলের মাঝে তার লাশ ভেসে উঠে।
উক্ত ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে কোতোয়ালি থানার অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১০১ তারিখ ২৩/০৯/২৫।















