ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক পত্নীতলায় নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ফরিদপুর পৌর সুপার মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা সদরপুরে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত  বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান

মধুখালীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক-ওয়ারেন্টসহ ২৫ আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিবুল হাসান মিঠু,মধুখালী উপজেলা প্রতিনিধি,ফরিদপুর।

ফরিদপুরের মধুখালীতে মাদক, বিকাশ প্রতারণা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২৫ জন আসামিকে আটক করেছে মধুখালী থানা পুলিশ ও সেনাবাহিনী। রবিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার রাতভর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার উত্তর আড়পাড়া চার খালের মোড় এলাকা থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। একই রাতে সেনাবাহিনীর সহায়তায় ডুমাইন এলাকা থেকে বিকাশ প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি স্মার্ট মোবাইল ফোন, ৪২টি গ্রামীণফোনের সিম কার্ড ও ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ১৭ জন আসামিকেও আটক করা হয়েছে।

আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৪ জুলাই) দুপুরে মধুখালী থানা থেকে একটি প্রিজন ভ্যানে করে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মধুখালী থানা পুলিশের এই অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে। ওসি আরও জানান, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।

মধুখালীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক-ওয়ারেন্টসহ ২৫ আসামি গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মধুখালীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক-ওয়ারেন্টসহ ২৫ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫