ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

খুলনায় খামার দখল, বিসিএস মৎস্য ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রতিবাদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনার গল্লামারীতে মৎস্যবীজ উৎপাদন খামার দখল করে শহীদ মীর মুগ্ধ হল ঘোষণা করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিসিএস মৎস্য ক্যাডার অ্যাসোসিয়েশন। এ ঘটনায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশর ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবাদলিপিতে। আজ ১৪ আগষ্ট সংগঠনটির আহবায়ক ড. খালেদ কনক ও সদস্য সচিব মো: মশিউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদলিপিতে বলা হয়েছে গভীর উদ্ধেগ ও পরিতাপের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, খামার ব্যবস্থাপকের কার্যালয়, মৎস্যবীজ উৎপাদন খামার, গল্লামারী, খুলনা, উপ প্রকল্প পরিচালকের কার্যালয়, সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট : দক্ষিন পশ্চিমাঞ্চলের একমাত্র ফিস হেলথ ডায়াগনস্টিক ল্যাবরেটরি ও একটি প্রশিক্ষণ কেন্দ্র সহ প্রায় ১০ দশমিক ৩৫ একর সরকারি জমি খুলনা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীদের দ্ধারা জবরদখল ও প্রতিষ্ঠানের মুল নাম ফলক অপসারন করে অবৈধভাবে শহীদ মীর মুগ্ধ হল ঘোষণা করেছে। এতে মৎস্য অধিদপ্তরের এ প্রতিষ্ঠানটিতে কার্প ও চিংড়ি হ্যাচারি, প্রজনন ক্ষম মৎস্য ব্যাবস্থাপনা, আধুনিক প্রযুক্তি নির্ভর কলাকৌশল সম্বলিত প্রশিক্ষণ, রোগ নির্নয় ও গবেষণা, জেনেটিক্যালী পরিশুদ্ধ রেনু ও পোনা উৎপাদন, বৃহত্তর খুলনা সহ পার্শবর্তী অন্যান্য জেলার ঘের ও খামার গুলোর ভৌত – রাসায়নিক প্যারামিটার পরিক্ষা, পিসিআর অ্যামপ্লিফিকেশন সহ অন্যান্য কার্যক্রম বন্ধ করে কর্মকর্তা কর্মচারীদের বের করে দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে এমন জঘন্য মবোক্রেসির মাধ্যমে শুধু জুলাই আন্দোলনের মহৎ ও পবিত্র উদ্দেশ্যই ভুলন্ঠিত হয়নি, বরং দেশের উৎপাদনমুখী মৎস্য সেক্টরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অস্তিত্ত্ব এবং কার্যক্রম ও মারাত্মকভাবে ব্যহত ও বিপর্যস্ত হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের দ্ধারা সম্পত্তি ও দপ্তর সমুহ জবর দখলের এমন কর্মকান্ডে দেশের প্রচলিত আইনের প্রতি অশ্রদ্ধার বহি: প্রকাশ। এখানে উল্লেখ্য যে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। প্রতিবাদলিপিতে আরো বলা হয়েছে  বিসিএস (মৎস্য)  ক্যাডার অ্যাসোসিয়েশন এরুপ আইন বহির্ভুত এবং জবরদখল কর্মকান্ডের তিব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছে। অনতিবিলম্বে অবৈধদখলদার, উস্কানিদাতা এবং প্রতিষ্ঠানটিতে রাতে অবস্থানকারীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহনের আহবান জানাচ্ছি এবং মব সৃষ্টির মাধ্যমে জবরদখলকৃত দপ্তর সমুহ দখলমুক্ত করে স্বাভাবিক দাপ্তরিক কর্মকান্ড শুরু করার পরিবেশ নিশ্চিত করে জাতীয় স্বার্থ সংরক্ষণ করার দৃঢ় আশাবাদ ব্যাক্ত করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় খামার দখল, বিসিএস মৎস্য ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রতিবাদ।

আপডেট সময় : ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫