ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক পত্নীতলায় নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ফরিদপুর পৌর সুপার মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা সদরপুরে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত  বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান

ফরিদপুরের চাঁদা না দেয়ায় ১৬ টি মাহেন্দ্র ভাংচুরের অভিযোগ, আহত ৬ জন ও লিমন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিম ভদ্র:

ফরিদপুরে চাঁদা না দেয়ায় তান্ডব চালিয়ে ১৬টি মাহেন্দ্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

এসময় হামলাকারীদের কবল থেকে মাহেন্দ্র রক্ষা করতে গেলে ৬ মাহেন্দ্র শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে শহরের গোয়ালচামট রেফেলস ইন হোটেলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মাহেন্দ্র চালকদের অভিযোগ, চাঁদা না পেয়ে ফরিদপুর যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনের পেটোয়া বাহিনী টেম্পু স্ট্যান্ডে তাণ্ডব চালিয়ে ১৬ টি মহেন্দ্র ভাঙচুর করে। এসময় হামলাকারীদের নিকট থেকে মাহেন্দ্রগুরো রক্ষা করতে গেলে ৬ জন মাহেন্দ্র শ্রমিক হামলার শিকার হয়ে আহত হন।

ফরিদপুর মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক লিয়াকত আলী বাবু মোল্লা জানান, ৫ আগষ্টের পর ফরিদপুর যুবদলের সহ সভাপতি মাসুদুর রহমান লিমন ভাঙ্গা রাস্তার মোড় এলাকার পরিবহন গুলোতে চাঁদাবাজি করতে থাকে। এরই ধারাবাহিকতায় আজ রেফেলস ইন মোড় এলাকার মাহেন্দ্র পরিবহন চাঁদা তুলতে চাইলে শ্রমিকরা দিতে অস্বীকৃত জানায়। এতে ক্ষুব্ধ হয়ে লিমনের অনুসারী ১০-১৫ জন আকষ্মিক ভাবে হামলা করে মাহেন্দ্র ভাংচুর করে। তিনি জানান, এ বিষয়ে কোতয়ালী থানায় অভিযোগ দেয়ার বিষয়টি প্রক্রিয়া রয়েছে।

যদিও যুবদল নেতা মাসুদুর রহমান লিমন বিষয়টি রাজনৈতিক ভাবে হেয় করার জন্য তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবী করেছেন। এ বিষয়ে তার কিছু জানা নেই বলে দাবী করেন তিনি।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের চাঁদা না দেয়ায় ১৬ টি মাহেন্দ্র ভাংচুরের অভিযোগ, আহত ৬ জন ও লিমন গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫