ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদে কিছু দল স্বাক্ষর না করলেও নির্বাচনে বড় কোন প্রভাব পড়বে না — সালাহউদ্দিন আহমদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি – নাজমুল হুদা বাশার 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “জুলাই সনদে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর না করলেও আগামী জাতীয় নির্বাচনে এর বড় কোনো প্রভাব পড়বে না।”

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমার জানা মতে, এনসিপি এবং চারটি বাম রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। তবে এটাকে আমি স্বাক্ষর না করা বলবো না। স্বাক্ষরের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে। আশা করি, তারা ভবিষ্যতে সনদে যোগ দেবেন।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমরা মনে করি, রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই গণতন্ত্র চর্চা সম্ভব। কেউ ভিন্নমত পোষণ করতেই পারেন — সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যেন গণতান্ত্রিক সংস্কৃতি ও ঐক্যের পথে এগিয়ে আসে।”

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং তাদের অভিযোগ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সঙ্গেও যোগাযোগ করেছে। তাদের দাবি-দাওয়া বা মূল্যায়নের বিষয়টি আমরা খতিয়ে দেখব। ঐক্যমত কমিশনের আলোচনায়ও বিষয়টি গুরুত্ব পাবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই, সহনশীলতা, ঐক্য ও গণতন্ত্রের পথে এগিয়ে গিয়ে শহীদ জিয়াউর রহমানের আদর্শে একটি সত্যিকার অর্থে শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারি। তাহলেই আমাদের শহীদের আত্মত্যাগ ও রক্ত সার্থক হবে।”

উল্লেখ্য, শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কয়েকটি রাজনৈতিক দল উপস্থিত না থাকায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। তবে বিএনপি বলছে, এটি সাময়িক বিষয় এবং পরবর্তীতে সবাই ঐক্যের ছায়াতলে আসবে বলে তারা বিশ্বাস করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুলাই সনদে কিছু দল স্বাক্ষর না করলেও নির্বাচনে বড় কোন প্রভাব পড়বে না — সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৩:২৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫