ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থপ্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:

গত শুক্রবার সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় ফরিদপুর পুলিশ লাইনস, শহীদ ছালাম সভা কক্ষে ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরের সঞ্চালনায় বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত অফিসার এবং ফোর্সগণ পুলিশ সুপার মহোদয়ের বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে ওঠে। বক্তব্য প্রদানের সময় পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপার মহোদয়ের বিভিন্ন পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ তাদের বক্তব্যে বলেন, পুলিশ সুপার মহোদয় একজন সৎ, দক্ষ, মেধাবী অফিসার ছিলেন। তিনি অত্যন্ত সুনামের সাথে ফরিদপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালীন সময়ে পুলিশিং কার্যক্রমের পাশাপাশি সার্বিক বিষয়ে ফরিদপুরবাসীর সেবায় যেভাবে নিজেকে স্বতঃস্ফূর্তভাবে উজাড় করে দিয়েছেন তা সত্যিই অতুলনীয়। পুলিশ সুপার মহোদয়ের এরকম মানবিক কর্মকান্ডের ফলে তিনি ফরিদপুর জেলা পুলিশ এবং ফরিদপুরবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন বলে ব্যক্ত করেন।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, “ফরিদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে, আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।”

শেষে পুলিশ সুপার মহোদয় ফরিদপুর জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ শান্তিময় হোক, নিরাপদ হোক—এ মর্মে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর।

এ সময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জগণ ও সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫