ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার ছদ্মবেশে অভিযান: খালি গায়ে কৃষক সেজে পলাতক ডাকাত গ্রেপ্তার, পুলিশের প্রশংসা ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ে অনিয়মের অভিযোগ একই প্রতিষ্ঠানের পুনঃপুন কাজ পাওয়া নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরালো ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: দৃষ্টিনন্দন আয়োজন, দর্শনার্থী বাড়াতে বিশেষ উদ্যোগ গোয়ালচামটে সড়কের পাশে ময়লার স্তূপ: জনস্বাস্থ্য হুমকির মুখে, দ্রুত ব্যবস্থা চায় নগরবাসী পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সমাজসেবিকা নাসিমা খাতুন ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে করণীয় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সদরপুরে সাংবাদিকদের ওপর হামলা: ক্ষমা চেয়ে রক্ষা, বর্জন কর্মসূচি প্রত্যাহার—সতর্ক বার্তা দিলেন সাংবাদিকরা

অনলাইনে সম্পর্কের ফাঁদে ব্ল্যাকমেইল: ফরিদপুরে যুবক আটক, এলাকায় চাঞ্চল্য।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৪৮৩ বার পড়া হয়েছে

Oplus_131072

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চর কৃষ্ণনগর গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সম্পর্কের ফাঁদে ফেলে তরুণীদের ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে আটক করেছে গ্রামবাসী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে ভিন্ন পরিচয়ে অনলাইনে তরুণীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। ধীরে ধীরে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করত বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হতো।

এলাকাবাসীর দাবি, অভিযুক্ত ব্যক্তি পরিকল্পিতভাবে মুসলিম তরুণীদের টার্গেট করে তাদের আস্থায় নিয়ে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালাত। চর কৃষ্ণনগর এলাকার ‘হৃদয়’ নামের এক যুবকের নাম এ ঘটনায় জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।
এছাড়া, বিষয়টি ধামাচাপা দিতে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। তাদের বিরুদ্ধে অভিযুক্তের কাছ থেকে অর্থ গ্রহণের কথাও বলছেন স্থানীয়রা।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। ব্যক্তিগত তথ্য ও ভিডিও শেয়ার না করা এবং সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অনলাইনে সম্পর্কের ফাঁদে ব্ল্যাকমেইল: ফরিদপুরে যুবক আটক, এলাকায় চাঞ্চল্য।

আপডেট সময় : ০৬:৩২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬