ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার( নওগাঁ)

নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুস সামাদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৫/৩-এস হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। আটককৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ১৪ হাজার টাকা।
আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

আপডেট সময় : ০৩:৫৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬