ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়ালচামটে সড়কের পাশে ময়লার স্তূপ: জনস্বাস্থ্য হুমকির মুখে, দ্রুত ব্যবস্থা চায় নগরবাসী পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সমাজসেবিকা নাসিমা খাতুন ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে করণীয় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সদরপুরে সাংবাদিকদের ওপর হামলা: ক্ষমা চেয়ে রক্ষা, বর্জন কর্মসূচি প্রত্যাহার—সতর্ক বার্তা দিলেন সাংবাদিকরা ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: অনিয়মে ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেলে ‘পর্দা কেলেঙ্কারি’: ৬ জন খালাস, ৬ জনের বিরুদ্ধে বিচার শুরু ফরিদপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হারিয়ে যাওয়া  শিশুটি ফিরে পেলো তার পরিবার কালিয়াকৈর চৈএের তীব্র গরমে জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক শিবচরে সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী নৌ বিহার ভ্রমণ

ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: অনিয়মে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

Staff repoter Rezaul karim 

ফরিদপুর সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) ফরিদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, বাহেরদিয়া এলাকার মেসার্স ইব্রাহীম ফিলিং স্টেশন-এ তেল বিক্রয় বন্ধ রাখা হলেও সেখানে ২২০০ লিটার পেট্রোল মজুদ ছিল। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বিক্রয় কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে শিবরামপুর এলাকার মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশন-এ ড্রামে করে ৩০ লিটার অকটেন বিক্রয়ের সময় কর্তৃপক্ষ হাতেনাতে ধরা পড়ে। এছাড়া প্রতিষ্ঠানটিতে বিক্রয় বন্ধ রেখে ৪৬০০ লিটার ডিজেল মজুদ রাখা হয় এবং ডিজেল স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশনের মেয়াদও উত্তীর্ণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” এর ৩২(৩)/৪৮ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়া ধুলধী রেলগেট এলাকার মেসার্স তানিয়া ফিলিং স্টেশন-এ তেল বিক্রয় বন্ধ পাওয়া গেলেও অতিরিক্ত মজুদ না থাকায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করে ধন্যবাদ জানানো হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী এবং মোছা: জান্নাতুল ইসলাম। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান ও মোঃ জুবায়ের আল সিদ্দিকী।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জ্বালানি খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: অনিয়মে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:১৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬