ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা।

GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুরকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে ভাজনদী শিকদার ফুটবল একাডেমি

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি আয়োজিত আট দলীয় GSC গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪)-এর প্রথম সেমিফাইনাল। হাইভোল্টেজ এ ম্যাচে BCSP সদরপুর স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে গোপালগঞ্জের ভাজনদী শিকদার ফুটবল একাডেমি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে হাজারো ফুটবলপ্রেমীর সমাগম ঘটে। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ, নান্দনিক ফুটবল ও গোলের দৃশ্য উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভাজনদী শিকদার ফুটবল একাডেমি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রাখে তারা। শেষ পর্যন্ত দুর্দান্ত দলীয় পারফরম্যান্সের মাধ্যমে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে ভাজনদী। দলের হয়ে চিশতিয়া দুটি গোল করে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ তিনি নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির প্রধান উপদেষ্টা মো. হানিফ মণ্ডল।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান মুকুল, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ টগর মণ্ডল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মো. শওকত আলী শরীফ, নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, নগরকান্দা উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক মো. সামছুল হুদা হুদু, ইসমাইল মাস্টার, কৃষ্ণারডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মদন গোপাল সাহা, সাবেক শিক্ষক বাবু সুকুমার চন্দ্র সাহা, বর্তমান প্রধান শিক্ষক মাসুদ মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

খেলার পুরো সময়জুড়ে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজারো দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে পুরো আয়োজন। বিশেষভাবে প্রশংসিত হয় মাঠের শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ম্যাচটি সম্পন্ন হয়।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করেন, এ ধরনের বড় পরিসরের ফুটবল আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার পাশাপাশি তাদের মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ফুটবল ঐতিহ্যকে নতুন করে প্রাণবন্ত করে তুলতে GSC গোল্ডকাপের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

টুর্নামেন্টের ম্যাচটি দেশ-বিদেশের ফুটবলপ্রেমীদের কাছে পৌঁছে দিতে গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি ও NI HERU ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। ফলে মাঠের দর্শকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করেন।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা ও ক্রীড়াসুলভ আচরণ অব্যাহত থাকবে। সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোও সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

আপডেট সময় : ১২:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬