ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫ ‎ ‎শিবচরে শিরুয়াইল তরুণ ইউপি চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম খলিফার পরিচিতি সভা ‎ ‎ ‎ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে শিবচরে রাতের আঁধারে জমি দখল ও গাছ কাটার অভিযোগ,ভুক্তভোগীদের মানববন্ধন

বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আজাদ তালুকদার বিশেষ প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রামে মাদকাসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন হাজারো দর্শক।

১৬ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত এ ফুটবল প্রতিযোগিতায় ফরিদপুর একাদশ ০১ ও কুষ্টিয়া একাদশ ০১ অংশ নেয়। দুই দলের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপস্থিত দর্শকেরা আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে খেলাটি উপভোগ করেন।

অনুষ্ঠানে মীর আক্তার সভাপতি করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ জাফর আলী মিয়া বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপি’কৃষক দল আহবায়ক মোহাম্মদ মহাসিন খা ও উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক ফরিদুল ইসলাম, বালিয়াকান্দি ইউনিয়ন এর ২ দুই নং ওয়ার্ডের মেম্বার প্রার্থ বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন ফকির, ফারুক মন্ডল ও মোহাম্মদ রতন শেখসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট আয়োজনে সংশ্লিষ্টদের মধ্যে মান্নান মন্ডল, নাসির, আহসান, সুইট হোসেন, সাবু বিশ্বাস, মাছেম মন্ডল, বকু মন্ডল জাকির ফকির, মিরাজ ও ইমরান মোল্লাসহ স্থানীয় ব্যক্তিরা ভূমিকা রাখেন।

আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদকাসক্তি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তাঁদের মতে, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয়দের মতে, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণেরা মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়তে অনুপ্রাণিত হবে।

খেলাকে কেন্দ্র করে শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রামে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

আপডেট সময় : ০৩:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬