সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
- আপডেট সময় : ০৫:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

শিমুল তালুকদার সদরপুর
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
১ নভেম্বর ২০২৬ রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ শাওন-এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দীন, সমাজসেবা অফিসার শামীম আহমেদ, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন এবং উপজেলা বিএনপির আহবায়ক কাজী বতরুজ্জামান বদু।
অনুষ্ঠানে বক্তারা দেশের যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যুবসমাজ দেশের মূল শক্তি। তাদের সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে পারলে তবেই দেশ একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য অতিথিবৃন্দ নানা দিকনির্দেশনা প্রদান করেন।
শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর















