ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত

সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুর থেকে শিমুল তালুকদার

​‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

​রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সদরপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।

​সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

​উপজেলা সমবায় কর্মকর্তা খোকন চন্দ্র রায়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত পুঁজি, শ্রম ও মেধার সঠিক ব্যবহারের মাধ্যমে সমবায়ের সদস্যরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি সামগ্রিক সামাজিক কল্যাণেও ভূমিকা রাখতে পারেন। দেশে কৃষিভিত্তিক সমবায় সংগঠনের সংখ্যা বেশি হলেও অন্যান্য খাতেও কার্যকর ও আধুনিক সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর জোর দেন বক্তারা।

​বক্তারা আরও বলেন, সমবায় প্রতিষ্ঠানগুলোকে টেকসই ও গতিশীল করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আধুনিকায়ন করা গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় খাত আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারবে।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে সদরপুর উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

​শিমুল তালুকদার

সদরপুর, ফরিদপুর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

আপডেট সময় : ১২:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬