ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫ ‎ ‎শিবচরে শিরুয়াইল তরুণ ইউপি চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম খলিফার পরিচিতি সভা ‎ ‎ ‎ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে শিবচরে রাতের আঁধারে জমি দখল ও গাছ কাটার অভিযোগ,ভুক্তভোগীদের মানববন্ধন গুনি সাংবাদিক হারুন আনসারীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে থানায় জিডি পাওনা টাকা চাইতে গিয়ে জা’র হামলায় গৃহবধূ রক্তাক্ত জখম, থানায় অভিযোগ বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক 

বিএনপি চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরে অসহায় পরিবারের জন্য নবনির্মিত নতুন বাড়ি উপহার দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসনের গাজীরটেকে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে মোঃ লকাই বিশ্বাস নামে ওই অসহায় পরিবারের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারের বাড়ির চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি রিজভী আহমেদ। এছাড়া এসময় অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি দেশের মানুষকে এ বিষয়ে সজাগ-সতর্ক থাকার‌ও আহ্বান জানান।

তিনি বলেন, ভারত থেকে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্র জাল বিস্তার করে ষড়যন্ত্র শুরু করেছে। গত কয়েকদিন আগে বিদেশের মাটিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূসের উপর নেক্কারজনকভাবে অপমান করা হয়েছে। এতে দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা একটি বার ভেবে দেখুন।

এ সময় অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী

আপডেট সময় : ০৩:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬