ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রী মিশুক চন্দ্র ভুইঁয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালী জেলা সদর উপজেলা দুমকিতে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, থানায় মামলা
পটুয়াখালী সদর দুমকিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে দুমকি থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন।
​অভিযুক্ত যুবকের নাম হৃদয় চন্দ্র দাস (১৯)। তিনি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব ঝাটরা গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে। আর ভুক্তভোগী রূপা রানী দাস (১৬) দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ছাত্রী এবং স্থানীয় সুবল চন্দ্র দাসের মেয়ে।
​মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত হৃদয় চন্দ্র দাস দীর্ঘ দিন ধরে ওই ছাত্রীকে প্রেমের কুপ্রস্তাব দিয়ে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ছাত্রীর পরিবার জানতে পেরে অভিযুক্তকে একাধিকবার বারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় বিভিন্ন সময়ে ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

​ঘটনার বিবরণ দিয়ে এজাহারে বলা হয়, গত ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর ১টার দিকে ওই ছাত্রী স্কুল থেকে প্রাইভেট শেষে এক বান্ধবীর বাসায় যাওয়ার পথে আনন্দ বাজারের উত্তর পাশে পৌঁছায়। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা হৃদয় চন্দ্র দাস তাকে জোরপূর্বক একটি অটোভ্যানে তুলে অপহরণ করে নিয়ে যান। পরবর্তীতে আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেন।

​এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ।

আপডেট সময় : ০৩:৩৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬