ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন

নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​শিমুল তালুকদার, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুরে নিখোঁজের দীর্ঘ সাড়ে চার মাস পার হলেও সন্ধান মেলেনি আট বছরের শিশু সামিউলের। অবশেষ শিশুটির লাশের সন্ধানে বসতঘরের পাকা ফ্লোর কেটে রাতভর তল্লাশি চালিয়েছে ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে প্রায় ছয় ফুট গভীর গর্ত খুঁড়েও মেলেনি শিশুটির দেহাবশেষ।

​নিখোঁজ সামিউল সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের প্রবাসী মিরাজুল মল্লিকের একমাত্র ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ জুন কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম থেকে সামিউল নিখোঁজ হয়। এ ঘটনায় রোববার (১ নভেম্বর) পিবিআই অভিযান চালিয়ে ফরিদপুর সদর ও কৃষ্ণপুর এলাকা থেকে ৪ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—নয়াকান্দি গ্রামের ধনা মাতুব্বরের ছেলে আলামিন (৩৬), নালু ফরাজির ছেলে মোস্তফা ফরাজী (৫০), নগরকান্দা থানার গোয়ালপোতা গ্রামের মজনু মাতুব্বরের ছেলে ফরিদ মাতুব্বর (৩৫) এবং একই গ্রামের হানিফের ছেলে সুজন (৩৭)।

​আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত নয়াকান্দি গ্রামের সেকেন মোল্যার দ্বিতীয় স্ত্রী লাভলী বেগমের (৩৫) বাড়িতে এ পিবিআই অভিযান পরিচালনা করে। বাড়ির একটি তালাবদ্ধ ঘরের পাকা ফ্লোর কেটে ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ছয় ফুট গভীর গর্ত খোঁড়া হলেও শেষ পর্যন্ত শিশু সামিউলের লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি।

​অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার রবিউল ইসলাম, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আল মামুন শাহ এবং সদরপুর ফায়ার সার্ভিসের একটি দল।

​পিবিআইয়ের পুলিশ সুপার রবিউল ইসলাম জানিয়েছেন, নিখোঁজ শিশু সামিউলের সন্ধানে পিবিআইয়ের তদন্ত ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর থেকে
০১৭১৯১০৩৬১৫
তাং ২ নভেম্বর ২০২৬ ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ

আপডেট সময় : ০২:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬