ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন
- আপডেট সময় : ০৩:১০:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সেক মোহাম্মদ আফজাল
নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের (এজেন্ট আউটলেট) উদ্বোধন ও আর্থিক সচেতনতা বিষয়ক গ্রাহক সভা অনুষ্ঠিত।
১ লা নভেম্বর রবিবার বেলা ১১ টায় শংকরপাশা বাজারে জমজমাট আয়োজনের মাধ্যমে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দদেরকে ফুলেল শুভেচছা স্হানীয় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জহির উদ্দিন খান, রিজিওনালহেড বরিশাল রিজিওন এজেন্ট ব্যাংকিং।
বিশেষ অতিথি ছিলেন জনাব মাহমুদ হাসান জোনাল হেড, স্মল বিজনেস এবং মোঃ শহীদুল্লাহ ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজার
ফরিদপুর শাখা এবং মোঃ সামিদুল হক রিজিওনাল হেড, স্মল বিজনেজ ও মো. নাহিদুজ্জামান, এরিয়া ম্যানেজার (এজেন্ট ব্যাংকিং, বরিশাল রিজিওন), এবং সিটি ব্যাংকের এসএমই স্মল বিজনেস এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল, ইউপি সদস্য কিচলু আহমেদ, অবঃ সেনা কর্মকর্তা মোহাম্মদ আলী, আশরাফ আলী এবং অত্র এলাকার প্রবাসীগণ, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সিটি ব্যাংক শংকরপাশা আউটলেটের স্বত্বাধিকারী জনাবা মোসা: স্বর্ণা আক্তার-কে আনুষ্ঠানিকভাবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুধু গ্রামীণ জনগণের আমানত সংগ্রহেই সীমাবদ্ধ নয়, বরং ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও নারী উদ্যোক্তাদের ঋণ ও প্রশিক্ষণ সহায়তার মাধ্যমে তাদের জীবনের মানোন্নয়নেও কাজ করছে।”
তিনি আরও জানান, সিটি ব্যাংক গ্রামীণ অঞ্চল থেকে যে পরিমাণ আমানত সংগ্রহ করেছে, তার তিন গুণেরও বেশি অর্থ ইতোমধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে।
নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যবসা সম্প্রসারণ এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধিতেও সিটি ব্যাংক আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত গ্রাহকদের ব্যাংকিং সুবিধা, নিরাপদ লেনদেন, সঞ্চয় ও ঋণগ্রহণের সঠিক পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় গ্রাহকরা শংকরপাশা দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংকের এজেন্ট আউটলেট প্রতিষ্ঠা হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।












