ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকনিকান্দি কালিবাড়ি মন্দিরের আঙ্গিনায়, দুই দিন ব্যাপী সংঘের উদ্যোগে ৬ তম শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

চিকনিকান্দি কালিবাড়ি মন্দিরের আঙ্গিনায়, দুই দিন ব্যাপী সংঘের উদ্যোগে ৬ তম শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা চিকনিকান্দি ইউনিয়ন কালিবাড়ি মন্দির আঙ্গিনায় শ্রীকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে অনুষ্ঠান
সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী ৬ তম শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসবের আয়োজন করা হয়েছে। ২৩ নভেম্বর থেকে ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত চিকনিকান্দি কালিবাড়ি
মন্দির প্রাঙ্গণে এ মহোৎসব অনুষ্ঠিত হবে। এবারের মহোৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘প্রণাম’।

২৩ নভেম্বর মহোৎসবের শুভ সূচনা উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ঊষা কীর্তন, শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরে রাজভোগ নিবেদনসহ বিভিন্ন ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানমালায় আরও রয়েছে গীতি আলেখ্য ‘নব চেতনা’, কল্পতরু সাংস্কৃতিক ফোরাম, ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন কল্পতরু রাস মহোৎসবের সাংস্কৃতিক সম্পাদক
মহোৎসবের অন্যতম ধর্মীয় আয়োজন শুভ অধিবাস কীর্তন পরিবেশন করবেন শুভ অধিবাস কীর্তনে পৌরহিত্য করবেন, মন্দিরের সেবায়েত বৈষ্ণবপ্রবর শ্রী

চক্রবর্তী। সহকারী পৌরহিত্যের দায়িত্ব পালন করবেন
চিকনিকান্দি কালিবাড়ি কল্পতরু রাস মন্দিরের

এ ছাড়া মহোৎসব উপলক্ষে শ্রীশ্রী রাধাগোবিন্দের রাজভোগ নিবেদন এবং ভক্ত-অনুরাগীদের জন্য দিবা-রাত্রি মহাপ্রসাদ ও অন্নপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে।
শ্রীকৃষ্ণের রাসলীলা ও রাস উৎসবের তাৎপর্য হিন্দুধর্মীয় শাস্ত্র ও বৈষ্ণবীয় দর্শন অনুসারে, শ্রীকৃষ্ণের রাসলীলা হলো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজধামের গোপীদের এক অপার্থিব, আধ্যাত্মিক ও ভক্তিমূলক লীলাবিলাস। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে রাসলীলার বিস্তারিত বর্ণনা রয়েছে।

পুরাণের বর্ণনা অনুযায়ী, বৃন্দাবনের শরৎপূর্ণিমার পবিত্র রাতে শ্রীকৃষ্ণের মোহনীয় বাঁশির সুরে আকৃষ্ট হয়ে গোপীরা যমুনাতীরে সমবেত হন। সেখানে শ্রীকৃষ্ণ তাঁদের সঙ্গে যে দিব্য নৃত্য ও লীলায় মেতে ওঠেন, তা রাসলীলা নামে পরিচিত। এই লীলা কেবল আনন্দ ও নৃত্যের প্রকাশ নয়; বরং ভগবানের প্রতি আত্মার নিঃস্বার্থ প্রেম, পরম ভক্তি, আত্মসমর্পণ ও ঈশ্বরের সঙ্গে জীবাত্মার আধ্যাত্মিক মিলনের প্রতীক।

রাস উৎসবের মূল শিক্ষা হলো প্রেম, ভক্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের চেতনা জাগ্রত করা। শ্রীকৃষ্ণের রাসলীলার মধ্য দিয়ে ভক্তরা পরমেশ্বরের প্রতি একনিষ্ঠ প্রেম ও ভক্তির মহিমা উপলব্ধি করেন।

আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিমূলক সংগীত, কীর্তন ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এবারের ২ তম শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব সর্বস্তরের ভক্ত, দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলায় পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিকনিকান্দি কালিবাড়ি মন্দিরের আঙ্গিনায়, দুই দিন ব্যাপী সংঘের উদ্যোগে ৬ তম শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

আপডেট সময় : ০৮:৫৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬