ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

এনসিপির শরীয়তপুর জেলা কমিটির দুই শীর্ষ নেতার আকস্মিক পদত্যাগ !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান : 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির দুই শীর্ষস্থানীয় নেতা অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং মো. পলাশ খান হঠাৎ করে নিজেদের ফেসবুক পেজে আবেগঘন বার্তা দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ ১ আগস্ট শুক্রবার দুপুরে এই ঘোষণা প্রকাশ্যে আসার পর জেলাসহ সারাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।

পদত্যাগকারীরা হলেন জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্য মো. পলাশ খান। দুজনেই দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির শরীয়তপুর জেলা পর্যায়ে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত ছিলেন। রাজনৈতিকভাবে পরিচিত এই দুই নেতার এমন আকস্মিক বিদায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

অ্যাডভোকেট তারিকুল ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, “ব্যক্তিগত কারণেই আমি এনসিপির সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি। সবাই আমার পাশে ছিলেন, কৃতজ্ঞতা জানাই।”

অন্যদিকে, পলাশ খান তার স্ট্যাটাসে লেখেন, “জাতীয় নাগরিক পার্টির শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করছি। এটি একটি আবেগঘন সিদ্ধান্ত। তবে সময় এসেছে কিছু বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার।”

পদত্যাগের পেছনের কারণ সম্পর্কে পলাশ খান বলেন, “এনসিপি আমার জন্য শুধু রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটা আমার আবেগের জায়গা। কিন্তু জেলা কমিটি গঠনের ক্ষেত্রে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি। মাত্র ২-১ জনের ইচ্ছায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে, সে আপত্তি থেকেই এই অব্যাহতি।” তিনি আরও বলেন, “আমি চাই এনসিপি সত্যিকার অর্থেই একটি বিকল্প ও গঠনমূলক রাজনীতির মঞ্চ হয়ে উঠুক। যে রাজনীতিতে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক নেতৃত্ব। ব্যক্তিগতভাবে আমি এখনো এই রাজনৈতিক দর্শনের প্রতি শ্রদ্ধাশীল।”

দলের প্রতিক্রিয়া ও স্থানীয় পর্যবেক্ষকদের মতামত

পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এনসিপি শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, “আমি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদত্যাগের পোস্ট দেখেছি। তবে দলীয় নিয়ম অনুযায়ী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি। দলীয় সিদ্ধান্ত ছাড়াই হঠাৎ এমন ঘোষণা কিছুটা বিস্ময়কর।”

স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, দলের অভ্যন্তরীণ অসন্তোষ, সমন্বয়হীনতা ও নেতৃত্বে আস্থার সংকট থেকেই এই পদত্যাগের ঘটনা ঘটেছে। অনেকেই মনে করছেন, এই বিষয়টি ভবিষ্যতে এনসিপির জেলা পর্যায়ের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এখন দেখার বিষয়, এই পদত্যাগের পরিপ্রেক্ষিতে জেলা কমিটির ভেতরে কোনো পুনর্গঠন বা দলীয় আলোচনার উদ্যোগ নেওয়া হয় কি না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপের ওপরই নির্ভর করছে এনসিপির স্থানীয় রাজনীতির ভবিষ্যৎ গতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এনসিপির শরীয়তপুর জেলা কমিটির দুই শীর্ষ নেতার আকস্মিক পদত্যাগ !

আপডেট সময় : ০৬:৫৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫