রাজবাড়ী -২ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এনডিএম মহাসচিবের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ
- আপডেট সময় : ০১:৪৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৪৪৪ বার পড়া হয়েছে

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে সংসদ নির্বাচন করার প্রস্তুতি উপলক্ষে গতকাল ২৭ জুন শুক্রবার বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করা জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন দিনব্যাপী বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগের অংশ হিসেবে মোমিনুল আমিন মাজবাড়ী কাজীপাড়া মা’রিফুল কুরআন কওমী মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, এই অঞ্চলে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি৷ আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনমত গঠনে এসে এখানকার সাবেক বিনাভোটের লুটেরা এমপি জিল্লুল হাকিমের সন্ত্রাসী বাহিনী কর্তৃক নির্মম আক্রমণের শিকারও হয়েছি৷ নির্বাচিত হলে অবহেলিত এই অঞ্চলের তরুণদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ইউরোপের উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে জানান। এছাড়াও আইসিইউ সুবিধাযুক্ত এম্বুলেন্স চালু, বিশেষায়িত হাসপাতাল ও পর্যটন কেন্দ্র নির্মাণ, কৃষি এবং মৎস চাষ প্রশিক্ষনকেন্দ্র চালু, প্রযুক্তির সহায়তায় সারাদেশের সাথে সংযোগসহ পাইকারি বাজার স্থাপন, বেড়িবাঁধ নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো সংষ্কার, মডেল গ্রাম স্থাপন, এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব বলে জনগণকে কথা দিয়েছি।
বিএনপির সাথে জোটগত নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মোমিনুল আমিন বলেন, এনডিএম শুরু থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শক্ত ভূমিকা রেখেছে এবং এখনো আমরা একসাথেই আছি৷ দলটির পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতিও আছে৷ নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেই আপনারা এবিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন।






















