ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে টি এম এস এস কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ফরিদপুরের আলফাডাঙ্গায় ডাকাতি মামলার আসামি খুলনা থেকে গ্রেফতার জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পোস্টাল ব্যালটে ভোট দেবেন ফরিদপুরের ১৭,৯৮৮ ভোটার-কারাগার থেকেও থাকছে ভোটাধিকার প্রয়োগের সুযোগ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ফরিদপুর মেডিকেলে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা অন্ধকার নামতেই সক্রিয় মাটি কাটা চক্র হুমকিতে সদরপুরের ফসলি জমি” শিরোনাম: নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত কালিয়াকৈরে ঋণের চাপে অটোচালকের আত্নহত্যা নগরকান্দায় কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

*বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে নকল সিগারেট জব্দ, ব্যবসায়ীকে জরিমানা*

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলামিন নগরকান্দা প্রতিনিধি,

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে নকল সিগারেট জব্দ করে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বোয়ালমারী পৌরসভার শিবপুর গ্রামে উপজেলা পরিষদের সামনে অবস্থিত ব্যবসায়ী ইয়ামিনের বাড়ি ও মুদি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত নকল সিগারেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর অধীন বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথবাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রয়েল নকল সিগারেট ১১০ প্যাকেট, স্টার নকল সিগারেট ১২০ প্যাকেট উদ্ধার করা হয় এবং নকল সিগারেট বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী ইয়ামিনকে জরিমানা করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় নকল পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ী ইয়ামিনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

*সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।*

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

*বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে নকল সিগারেট জব্দ, ব্যবসায়ীকে জরিমানা*

আপডেট সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬