ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা  কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত ‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন 

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডাকাতি মামলার আসামি খুলনা থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ২৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন বেজিডাঙ্গা এলাকায় সংঘটিত ডাকাতি মামলার এক আসামিকে খুলনা জেলার লবণচরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি ২০২৬ ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে বেজিডাঙ্গা এলাকার একটি বসতবাড়িতে ৭-৮ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা মূল্যমানের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে আলফাডাঙ্গা থানায় পেনাল কোড ১৮৬০ এর ৩৯৫/৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ এর সহযোগিতা চান।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৬ এর সহযোগিতায় ৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে খুলনা জেলার লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মেহেদী খান (৩৩)-কে গ্রেফতার করে। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার নড়াইল এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মেহেদী খানের বিরুদ্ধে ডাকাতিসহ মোট চারটি মামলা রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তাপস কর্মকার
সিনিয়র সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডাকাতি মামলার আসামি খুলনা থেকে গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬