ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালিয়াকান্দি উপজেলায় সাতটি ইউনিয়নে  শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত । সদরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপন্ন মানা হচ্ছেনা নিয়ম নীতি ফরিদপুরে মিথ্যা মামলা দায়েরের দায়ে স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড ফরিদপুরে পল্লী জসীম মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ছাত্র অধিকার পরিষদের সভাপতির ক্ষোভ, ‘কমিটি থাকবে, কর্মী খুঁজে পাওয়া যাবে না’ ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারে ইলিশ মাছের জমজমাট বেচাকেনা ফরিদপুরে এসআরবি-১০-এর অভিযানে বিদেশি রিভলবার ও ককটেল সহ সাব্বির আহমেদ গ্রেপ্তার ফরিদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত  ফরিদপুরে দুই তরুণের যাবজ্জীবন কা*রা*দ*ণ্ড ‌ কালিয়াকৈরে তীব্র এলপিজি গ্যাসের সংকট বাড়তি দামেও মিলেনা গ্যাস মধ্যবিত্ত মানুষের এগুলো দেখার কেউ নেই

ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর স্কুল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাজ্জাক সদ্দার ও সুজন নামে দুই ব্যক্তি ভরাটের উদ্দেশ্যে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে আসছেন। এতে এলাকার সরকারি রাস্তা, কৃষিজমি ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয়দের দাবি, ড্রেজারের পাইপ স্থাপনের জন্য একটি ইটের রাস্তা ভেঙে ফেলা হয়েছে। এছাড়া সরকারি পাকা রাস্তার নিচ দিয়েও পাইপ নেওয়ায় সড়কটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অব্যাহতভাবে বালু উত্তোলনের কারণে আশপাশের জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এলাকাবাসী জানান, অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। দ্রুত এই কার্যক্রম বন্ধ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত রাজ্জাক সদ্দার ও সুজনের বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি

আপডেট সময় : ০১:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬