ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে মিলছে ৬০-১৬০ টাকার গ্যাস চালকের সময় অপচয় হচ্ছে ৫-৬ ঘণ্টা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে  মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার শিবচরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  সদরপুরে ক্রয়কৃত জমি জবর।দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের দোয়া মাহফিল পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা  কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত ‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার

পোস্টাল ব্যালটে ভোট দেবেন ফরিদপুরের ১৭,৯৮৮ ভোটার-কারাগার থেকেও থাকছে ভোটাধিকার প্রয়োগের সুযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- ফরিদপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১৭ হাজার ৯৮৮ জন ভোটার। ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশেষ ব্যবস্থার আওতায় এসব ভোটার নিজ নিজ পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। এরই অংশ হিসেবে ফরিদপুর জেলা কারাগারের ৫২ জন বন্দি এবং ১৩ জন কর্মকর্তা-কর্মচারীও এই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবারই প্রথমবারের মতো ফরিদপুর জেলা কারাগারে থাকা বন্দি ও কারা কর্মকর্তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

জেলা কারাগার সূত্রে জানা যায়, বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে মোট ১ হাজার ২৪৪ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ৫১ জন নারী বন্দি। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন ৫২ জন বন্দি। তাদের মধ্যে ১০ জন হাজতি এবং ৪২ জন সাজাপ্রাপ্ত কয়েদি। আগ্রহী ভোটারদের মধ্যে দুইজন নারী বন্দিও রয়েছেন, যারা সাজাপ্রাপ্ত।

ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের ঘোষণার পর বন্দিদের ভোটাধিকার সম্পর্কে অবহিত করা হয়। পরে আগ্রহী বন্দিদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহণের সুবিধার্থে কারাগারের ভেতরে বন্দিদের জন্য দুটি এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি আলাদা বুথ স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান মোল্লা বলেন, “ফরিদপুর জেলায় মোট ১৭ হাজার ৯৮৮ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো পোস্টাল ভোটে অংশ নেবেন ভোটাররা।”

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পোস্টাল ব্যালটে ভোট দেবেন ফরিদপুরের ১৭,৯৮৮ ভোটার-কারাগার থেকেও থাকছে ভোটাধিকার প্রয়োগের সুযোগ

আপডেট সময় : ১২:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬