পাওনা টাকা চাইতে গিয়ে জা’র হামলায় গৃহবধূ রক্তাক্ত জখম, থানায় অভিযোগ
- আপডেট সময় : ০৪:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

শিমুল তালুকদার, সদরপুর ফরিদপুর।
ফরিদপুরের সদরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে লাকী আক্তার (৩০) নামের এক নারীর বিরুদ্ধে সুমি আক্তার (২৫) নামের নিজ জা’কে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত গৃহবধূর বড় ভাই বাদী হয়ে সদরপুর থানায় ৩ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের চররামনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত গৃহবধূ সুমি আক্তার ওই গ্রামের প্রবাসী আসাদ ফকিরের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে সুমি আক্তার তার আপন জা লাকী আক্তারের কাছে পাওনা ৪ লাখ ৪০ হাজার টাকা চাইতে যান। এ সময় দুইজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লাকী আক্তার ক্ষিপ্ত হয়ে সুমির মাথায় আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমি আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ছবি সংযুক্ত
শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর
০১৭১৯১০৩৬১৫
তাং ১১ অক্টোবর ইং২০২৬ ইং















