সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় জমি বিরোধে হামলার অভিযোগ।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃর্ধা ইউনিয়নের পশ্চিম রায়নগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আউয়াল হাওলাদার (৬০) ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বড় ভাই তখন হাওলাদার (৭০), ফায়েক মোল্যা (৩০), লায়লা আক্তার (২৫) ও তানিয়া আক্তার (২০) পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঘর নির্মাণ করতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তার ও পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন।
এ সময় স্থানীয় ব্যক্তি সৈয়দ হাওলাদার (৬৫), শাহিন চাকলাদার (৩০), শাহাবুদ্দীন হাওলাদার (৪০) ও বিপ্লব হাওলাদার (৩০)সহ অন্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী আউয়াল হাওলাদার ঘটনার সুষ্ঠু তদন্ত ও তার জানমাল এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।















