ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছদ্মবেশে অভিযান: খালি গায়ে কৃষক সেজে পলাতক ডাকাত গ্রেপ্তার, পুলিশের প্রশংসা ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ে অনিয়মের অভিযোগ একই প্রতিষ্ঠানের পুনঃপুন কাজ পাওয়া নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরালো ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: দৃষ্টিনন্দন আয়োজন, দর্শনার্থী বাড়াতে বিশেষ উদ্যোগ গোয়ালচামটে সড়কের পাশে ময়লার স্তূপ: জনস্বাস্থ্য হুমকির মুখে, দ্রুত ব্যবস্থা চায় নগরবাসী পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সমাজসেবিকা নাসিমা খাতুন ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে করণীয় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সদরপুরে সাংবাদিকদের ওপর হামলা: ক্ষমা চেয়ে রক্ষা, বর্জন কর্মসূচি প্রত্যাহার—সতর্ক বার্তা দিলেন সাংবাদিকরা ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: অনিয়মে ৩০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুরের ভাঙ্গা থানায় দায়ের হওয়া সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী সাদ্দাম শেখ (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ফরিদপুর কোতয়ালী থানার মুন্সীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদ্দাম শেখ মোবাইল ফোনের মাধ্যমে পূর্বপরিচিত এক নারীকে ঘোরাফেরার কথা বলে ভাঙ্গা থানার ঘরুয়া এলাকায় ডেকে নেয়। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীদের সঙ্গে নিয়ে ভিকটিমকে মারধর করে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় ভিকটিমের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং নগদ ৩ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভিকটিম নিজেই ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১ এপ্রিল ২০২৬ তারিখে মামলা নং- ৮৮ রুজু করা হয়। মামলায় দণ্ডবিধি ১৮৬০ এর ৩২৩/৩৭৯ ধারাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩)/৩০ ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১০ এর সহায়তা চান। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সাদ্দাম শেখ (৩০), পিতা- টুকু শেখ, বাড়ি দক্ষিণ গঙ্গাধরদী, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬