ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব নিলেন শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জনসেবামুখী পুলিশিংয়ের অঙ্গীকার বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ঘেঁষে অবৈধ গাড়ি পার্কিং, ব্যাহত শিক্ষার পরিবেশ সদরপুরে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার, নেপথ্যে ঋণ ও পারিবারিক কলহ পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার।  ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার

মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ২৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার-ফরিদপুর

মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে ফরিদপুরে এক ব্যতিক্রমী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে শিবরামপুর আর ডি একাডেমি প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম। এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের পথে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বর্তমানে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। এসব সমস্যার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা না গেলে সুস্থ প্রজন্ম গঠন কঠিন হয়ে পড়বে। তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে এ ধরনের অপরাধ পুরোপুরি দমন সম্ভব নয়—এ জন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, “আজকের এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং একটি সামাজিক আন্দোলনের সূচনা। আমরা মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো তিনটি সামাজিক অভিশাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই এখানে সমবেত হয়েছি।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে ফরিদপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে কাজ করা হচ্ছে। তবে পুলিশ একা এই যুদ্ধ জিততে পারবে না—সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।”
মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, “অনেক সময় কৌতূহল থেকেই মাদকের সূচনা হয়, যা শেষ পর্যন্ত জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই তরুণ প্রজন্মকে সচেতন করা অত্যন্ত জরুরি।”
বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে এবং তাদের প্রতি নিয়মিত নজরদারি রাখতে হবে।
সভা শেষে পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত উদ্যোগে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ করে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সচেতনতা বৃদ্ধির এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও সম্প্রসারণের দাবি জানিয়েছেন উপস্থিত অভিভাবকেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬